• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য আটক

সেপ্টে. 12, 2023

সখীপুরে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য আটক

রঞ্জু আহমেদ বিশেষ প্রতিনিধি:-
টাঙ্গাইল সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় ট্রান্সফরমার চুরির সময় পিডিবির নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

আটকরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের রুবেল (৩০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রাশেদুল (৩২) এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সামগাতি গ্রামের মো. হযরত আলী(২৯)

পিডিবি সূত্রে জানা যায়, উপজেলার তৈলধারা এলাকায় হাইভোল্টেজের কারণে বিদ্যুৎ লাইনে হঠাৎ ত্রুটি (ফল্ট) দেখা দেয়। জরুরি সেবায় নিয়োজিত কর্মচারীরা বিষয়টি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানান। লাইনের ত্রুটি খুঁজতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি টের পেয়ে পুলিশকে অবহিত করা হয়। পিডিবির কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি গাড়িসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।

এ বিষয়ে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সখীপুর নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, বিদ্যুৎ লাইনটি কৃত্রিমভাবে ফল্ট করানো হয়েছে বুঝতে পেরে ট্রান্সফরমার চুরির বিষয়টি সন্দেহ হয়। পরে আমাদের ২০-২৫জনকে কয়েকটি টিমে ভাগ করে পাহারায় বসাই। রাত ১টা থেকে ভোর রাত পর্যন্ত প্রচেষ্টার ফলে পুলিশ তিনজনকে আটক করে। তিনি আরও বলেন, গত ছয় মাসে ১৭টি ফিডারের আওতাধীন এলাকা থেকে ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন এই ঘটনার চোরিকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন রয়েছে। চোরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। মামলার প্রেক্ষিতে এই চোর চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করবেন বলে জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments