• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

আগস্ট 23, 2023

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ।

ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে। তবে কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ বলেন, গত শুক্রবার ১২ আগস্ট সন্ধ্যা ৭টায় বালিয়া গট্টি বাজার থেকে ইসমাইল জবিউল্লাহ আমার উপর হামলা করে। এই ঘটনায় আমি জেলা ছাত্রলীগের কাছে অভিযোগ দেই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ০১৭১১৯৩৯০৫৪ মুঠোফোনে একাধিকবার কল করা হলে কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

২৩ আগস্ট ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.