
রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে অবস্থিত আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
মঙ্গলবার (২২ আগস্ট) উপহার খাদ্য সামগ্রী আশ্রয়ন প্রকল্পের ৭৫ পরিবারসহ সোমভাগ ইউনিয়নের ৪০০ উপকারভোগীর মাঝে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আউলাদ হোসেন।
উপহার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মাদ হাই জকী বলেন, চাল, ডাল, তেল মসলাসহ ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হচ্ছে। আজ ৪০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। পুরো উপজেলায় সর্বমোট ৮০০ প্যাকেট বিতরণ করা হবে। যারা এই ত্রাণ পাওয়ার যোগ্য তাদের সনাক্তকরে বিতরণ করা হবে।
