• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আরোও ৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

আগস্ট 9, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরোও ৭৫ পরিবারের মাঝে জমিসহ ঘরের কাগজ হস্তান্তর করা হয়েছে। ধামরাইয়ে এর আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ৫০৫ টি পরিবার। পর্যায়ক্রমে ৬০০ ভূমিহীন পরিবারকে এই উপহার প্রদান করা হবে।

আজ ০৯ আগস্ট ২০২৩ সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে ঘর বিতরণ উদ্বোধন করার পর ধামরাইয়ের ৭৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলিল পত্র ও প্রয়োজনীয় সকল কাগজ পত্র হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ধামরাইয়ের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

প্রকল্প তথ্যসূত্র অনুযায়ী, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫ টি, ২য় পর্যায়ে ৩৫ টি, ৩য় পর্যায়ে ১৫০ টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫ টি এবং আজ চতুর্থ পর্যায় (২য় ধাপে) ৭৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ২০ টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম বুলবুল, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) হারুন অর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments