• রবি. আগস্ট ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ নেতা আহম্মদ ফকিরের মৃত্যুতে লাবু চৌধুরী এমপির শোক প্রকাশ

জুলাই 21, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি বিভাগ‌দী গ্রাম নিবা‌সি “আহম্মদ ফ‌কির” শুক্রবার সকাল ১০টায় বিভাগদী গ্রামের নিজ বাসভবনে ই‌ন্তেকাল ক‌রিয়া‌ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎)।

মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটে বিভাগদী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে

আহম্মদ ফ‌কি‌রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এছাড়াও আরো শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, সাধারন সম্পাদক ফকির মিয়া, যুগ্ন-সাধরন সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান (সোহাগ),সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.