ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় ভার্মি কম্পোস্ট (সার) উৎপাদনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ‘ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার ডলি রানী। এসময় আরও উপস্থিত ছিলেন- এসডিসির মার্কেটিং ম্যানেজার কাজি শাকিব হাসান এবং সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ সোহানুর রহমান ও মো. রাকিবুল হাসান মার্কেটিং অফিসার এসি আই কোম্পানি লিমিটেড উপকরণ সরবরাহকারী, সবজি পাইকার আড়তদারসহ এলাকার সবজি উৎপাদনকারী কৃষকরা। উপ-সহকারী কৃষি অফিসার বলেন, কেঁচো সার এমন মূল্যবান জৈবসার যা মাটিতে প্রয়োগের ফলে মাটি তার হারানো শক্তি ফিরে পায়,আর কেঁচো সারে আছে জিব্রালিক নামক হরমোন যা ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহারের মাধ্যমে যেমন উৎপাদন খরচ কমে তেমন আয় বৃদ্ধি পায়। জৈব সার ব্যবহারের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহারের ফলে পরিবেশবান্ধব উপায়ে সবজি উৎপাদন করা যায়। ফলে খরচ কম হয় এবং আশানুরূপ ফলন পাওয়া যায়। ভার্মি কম্পোস্ট উদ্যক্তা মোঃ জিন্নাৎ আলী মোল্লা বলেন, তিনি প্রকল্পের সহযোগিতায় এপিজিক জাতের কেচো দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরির স্থাপনা করেন, নিজ জমিতে ব্যবহার করেন। এতে তার উৎপাদন খরচ কম হয়, ফলনও বৃদ্ধি পায় এবং ভাল বাজারমূল্য পাবেন বলে আশা করেন।
ভার্মি কম্পোস্ট (সার) উৎপাদনের মাঠ দিবস ফরিদপুর সদর উপজেলায় অনুষ্ঠিত
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
