• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এপ্রিল 24, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের বাগান বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের  রোগমুক্তি কামনা করেন দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ‘এই আওয়ামী সরকারের সকল মামলা হামলা, বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাল্লাহ তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের সাধারন মানুষেকে আওয়ামী সরকারের নেতাকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করবে এবং সাধারন মানুষের সকল আশা স্বপ্নের প্রতিফলন ঘটাবে।

ধামরাই থানা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আগামীতে বেগম জিয়া নির্দেশিত রাজপথের সকল আন্দলন সংগ্রামের সফলতা অর্জনের জন্য থানা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিকাইল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments