• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্চ 13, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, বজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এছাড়াও উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments