• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফেব্রু. 24, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ইসলাম ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে ইসলামী আন্দোলন ধামরাই থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামরাই থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ধামরাই বাজার রোডে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, এদেশে ৯৫ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের অনুসারী তারপরেও সরকারের মধ্যে ঘামটি মেরে থাকা নাস্তিক-মুরতাদরা সরকার এবং দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই পরিকল্পিতভাবে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠছে। মন্ত্রীদের পুরো বই পড়ার সুযোগ হয় না কেননা তারা অনেক ব্যস্ত থাকেন আর এই সুযোগেই দুর্নীতিবাজেরা সিলেবাসে ইসলাম বিদ্বেষপূর্ণ অধ্যায় ঢুকিয়ে দিয়েছে। এসম্পর্কে তারা তাদের ভুল স্বীকার করেছেন এবং এই অধ্যায়গুলো বাদ দেওয়ার কথা বলেছেন এতে বুঝা যায় মন্ত্রীদের অজান্তে এমন ভুল হয়েছে। অবিলম্বে ভুল সিলেবাস সংশোধন ও আসন্ন রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামানোর আহবান জানান তিনি।

অবিলম্বে শিক্ষাব্যবস্থার সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান সোহাগ বলেন, আমরা আজ যেটাকে নাস্তিক্যবাদ বলছি আসলে সেটা পরিকল্পিত উগ্র হিন্দুত্ববাদ। হিন্দু এবং উগ্র হিন্দুত্ববাদ এক জিনিস নয়। এদেশে হিন্দু মুসলমান একত্রে বসবাস করবে এটাই এদেশের সংবিধানে রয়েছে। কিন্তু ভারতের ক্ষমতাসীন বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বয়ান আমাদের পাঠ্যপুস্তকে উঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরোও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতে একটি গোষ্ঠী সুকৌশলে পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে। মুসলমানদের ফরজ বিধান পর্দাসহ নানা বিষয় নিয়ে বিদ্বেষপূর্ণ লাইন সংযোজন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকেই নাস্তিক্যবাদ মানসিকতা তৈরি করতেই এসব চক্রান্ত করা হচ্ছে। জাফর ইকবাল মানুষের সৃষ্টি নিয়ে বানর সাথে তুলনা করেছেন যা মানুষের সাথে অবমাননা। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অবিলম্বে পাঠ্যপুস্তকে সঠিক সিলেবাস প্রনয়ণ করা হোক এবং ইচ্ছাকৃতভাবে যারা উগ্র হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ধামরাই থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাজিমুদ্দিন, ইসলামী যুব আন্দোলন ধামরাই থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। এসময় ইসলামী আন্দোলন ও এর অংগ সংগঠনের সদস্যবৃন্দ ও ইসলামী তাওহীদি জনতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments