• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে তামাক ও মাদক বিরোধী গণসচেতনতা সমাবেশ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেব্রু. 15, 2023

ঢাকার ধামরাইয়ে তামাক ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসচেতনতা মূলক সমাবেশ, র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বভালবাসা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী) ধামরাই পৌর শহরের আব্দুস সোবহান মডেল হাই স্কুল প্রাঙ্গনে ‘মেয়র এ্যালাইনস ফর হেলদি সিটি ’ এর সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মেয়রদের এ সংগঠণের অন্যান্য সদস্যদের মধ্যে সাভার পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গণি, টাঙ্গাইলের মেয়র এসএম সিরাজুল হক, নরসিংদী জেলার মনোহরদীর মেয়র মো. আমিনুর রশিদ সুজন, নাটোরের সিংড়ার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংগাইর এর মেয়র আবু নাঈম মোহাম্মদ বাশার, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনীতিক, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ধামরাইয়ের মেয়র গোলাম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

এলাইন্স এর পক্ষ থেকে জানানো হয়, তামাক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয়কারী দোকানগুলোকে ট্রেড লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তামাক ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে তারা অভিভাবক সহ সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments