সখীপুরে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন
বাদল হোসাইন সখীপুর
টাঙ্গাইলের সখীপুরে গার্লস স্কুল রোডে “কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় এ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ০৮(সখীপুর-বাসাইল)এর
মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা জননেতা অ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের,
সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম এবং
প্রিন্সিপাল আলীম মাহমুদ, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ডাক্তার জাকিয়া ইসলাম জ্যোতি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার প্রমুখ উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
