
রাজিউল হাসান পলাশঃ তেল, গ্যাস ও বিদ্যুৎ’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধামরাই উপজেলা বিএনপি। এসময় তারা সর্বগ্রাসি দূর্ণীতির প্রতিবাদও জানান।
সোমবার সকাল ১০টায় ধামরাই পৌর শহরের ধামরাই বাজার এলাকায় এ কর্মসূচী পালন করে তারা। এরআগে সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন স্থান থেকে কর্মসূচীরস্থলে এসে ঝড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। পরে ধামরাই উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
বক্তারা বলেন, এ সরকার কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক সরকার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।
