
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরবান আলী (৩৫) নামে এক অটো রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বরাত নগর এলাকার শিপলুর গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃত কোরবান আলী কুষ্টিয়ার সদর উপজেলার আমানতপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। সে ধামরাই পৌরাসভার দক্ষিণ পাড়া এলাকার হযরত আলী মাস্টারের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতো।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে তার ভাড়ায়চালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে গুরুতর অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
