• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শুক্রবার ফরিদপুরে আসবেন জাকের পার্টির চেয়ারম্যান

ডিসে. 20, 2021
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ফরিদপুরে আগমন করবেন।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ উপলক্ষে ফরিদপুরের কৈজুরী দরবার শরীফে মহা পবিত্র ইসলামী জলছা অনুষ্ঠিত হবে।
ইসলামী মহা জলছা উপলক্ষে ইতি মধ্যেই কৈজুরী দরবার শরীফের মাঠের কাজের সকল প্রস্তুতি চলছে। এছাড়াও বিভিন্ন অলিগলি সুসজ্জায় সজ্জিত করা হবে বলে জেলা জাকের পার্টি সুত্রে জানা গেছে।
 এছাড়াও আইনশৃঙ্খলা বাহীনির সাথে জাকের পার্টির সহযোগী সংগঠন ছাত্র ফ্রন্ট, যুব সেচ্ছাসেবক ফ্রণ্ট, সেচ্ছাসেবক ফ্রন্ট, যুব ফ্রন্ট সমন্বয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাকের পার্টির সিনিয়র ভাইচ চেয়ারম্যান এবং তরুন অর্থ নিতীবিদ ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments