
রাজিউল হাসান পলাশ :বৈশ্বিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব প্রতিবছরের মতো এবারও পালন করছে অক্টোবর সেবা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর শুক্রবার ঢাকার ধামরাইয়ে নানান কর্মসূচি পালনের মাধ্যমে সেবা সপ্তাহের কার্যক্রম শুরু করে সংগঠনটি। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫এ ওয়ান এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি 97-99 এই কর্মসূচি পালন করে।
লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরির নব নির্বাচিত সভাপতি ডি এইচ শামীমের সভাপতিত্বে শুক্রবার সকাল এগারোটায় ধামরাই সঞ্চিতা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান এর গভর্নর এ আর নিখিল চন্দ্র গুহ এর পক্ষে সদ্য সাবেক গভর্নর মোঃ নজরুল ইসলাম শিকদার এই কর্মসূচির উদ্বোধন করেন । অক্টোবর সেবা সপ্তাহের কর্মসূচির আওতায় রক্তের গ্রুপ পরীক্ষা, ব্লাড সুগার লেভেল পরীক্ষা, ডেঙ্গু সচেতনতা, কভিড-১৯ সচেতনতা ,শিশু ক্যান্সার সচেতনতা ,মাছ অবমুক্ত করন,মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
এরপর বিকেল তিনটায় ধামরাই সরকারি কলেজ মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান এর গভর্নর এ আর নিখিল চন্দ্র গুহ উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মধ্যে সেবা প্রদান করেন।
এসময় 100 টি পরিবারকে (চাল, ডাল, তেল,লবন, আলু, পিয়াজ ), হুইল চেয়ার, গরিব এবং এতিমদের দুপুরের খাবার, ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল খেলার সামগ্রী, নাপিতকে সাবলম্বি করার জন্যে সেলুনের সামগ্রী, একটি ছাগল বিতরন, একটি গরু বিতরন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের গভর্ণর স্থপতি লায়ন নিখিল চন্দ্র গুহ, ফাস্ট ভাইস গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সেকেন্ড ভাইস গভর্ণর লায়ন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, কেবিনেট সেক্রেটারি জাফর বাদশা , কেবিনেট ট্রেজারার নওযাত সারোয়ার, ইঞ্জিনিয়ার সেলিম মিয়া ,কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির প্রেসিডেন্ট লায়ন ফারাহ হাসান এমজিএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল এর প্রেসিডেন্ট মোঃ শফিকুর রহমানসহ ক্লাবের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে প্রতিষ্টিত হয়। ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বের ২০০ টি দেশে ১.৪মিলিয়ন সদস্য নিয়ে ৪৬০০০ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্টের ওয়ার্ক ব্রুক, ইলিয়ন্স এ অবস্থিত। যুক্তরাষ্ট্রের ডালাসে ১৯১৭ সালের ৮ অক্টোবর সংগঠনের প্রথম সম্মেলণ অনুষ্ঠিত হয়।
