• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

সেপ্টে. 1, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আনুমানিক ৩৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের একটি বাগান থেকে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে স্থানীয় নিখিল শীল সুপারী পাড়তে গেলে একটি লাশ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে। যুবকটির পরনে ডিপ কালারের একটি শার্ট ও আকাশী কালারের একটি জিন্সের প্যান্ট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, উপজেলার কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে একটি অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১ সেপ্টেম্বর ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments