• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় নগদ সেবা কেন্দ্র এর শুভ উদ্বোধন

আগস্ট 10, 2021

আজ ১০ ই আগস্ট ২০২১ রোজ মঙ্গলবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়, মেসার্স উদয়ন টেলিকম এ নগদ সেবা কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার শিক্ষা অফিসার, জনাব আব্দুল মালেক মিয়া, ফরিদপুর সদর টেরিটোরির ডিস্ট্রিবিউটর জনাব এম এম হক রাজু ও টেরিটোরি ম্যানেজার সোহেল রানা ও মেসার্স উদয়ন টেলিকমের অনার জনাব জুয়েল রানা সহ উপস্থিত ছিলেন স্থানীয় নগদ উদ্যোক্তাগণ।

উক্ত শুভ উদ্বোধনে উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল মালেক মিয়া, নগদ এর প্রচার প্রসার এবং সেবার সার্বিক মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।

নগদ এর ফরিদপুরের ডিস্ট্রিবিউটর জনাব এম এম হক রাজু তার বক্তব্যে বলেন, এই সেবা পয়েন্ট চালু হবার ফলে এই অঞ্চলের সকল নগদ গ্রাহকের কষ্ট লাঘব হবে, কেননা অন্যান্য মোবাইল মানি টান্সফার কোম্পানির সেবা নিতে হলে জেলা শহরে যেতে হয়। নগদ এই প্রথম কাস্টমারের সুবিধার কথা চিন্তা করে উপজেলা পর্যায়ে নগদ সেবা কেন্দ্র চালু করল এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্র এর ব্যবস্থা করবে।

তিনি আরো বলেন, নগদ সবচেয়ে কম খরচে বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, নগদ বর্তমানে বিভিন্ন বিল বিনামূল্যে এবং প্রাইমারি স্কুলের উপবৃত্তি সহ অন্যান্য ভাতা প্রদান করে আসছে।

নগদ এর ফরিদপুরের টেরিটরি ম্যানেজার জনাব সোহেল রানা বলেন, নগদ এর পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতায় তিনি পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

পাশাপাশি উদয়ন টেলিকমের শপ অনার মোঃ জুয়েল রানা নগদ এর সেবা কেন্দ্র পেয়ে, কাস্টমারকে তাৎক্ষণিক সেবা দিতে পারার কারণে নগদ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

পরিশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments