
রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাইয়ে বিধিনিষেধ ভঙ্গ করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২০টি মামলায় ১২২৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ৭ আগস্ট এ জরিমানা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল ইসলাম।
এসময় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ধামরাই বাজারের রোবানা ইলেকট্রনিক্স কে ১১৫০০০ টাকা জরিমানা করা হয় এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করে ঘুরাঘুরি করায় কয়েকজনকে জরিমানা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি মামলায় জরিমানা করা হয় ১২২৮০০ টাকা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এ অভিযান অব্যাহত থাকবে।
