সখীপুরে রাতের আঁধারে তালা ভেঙ্গে ৩ দোকানে চুরি
“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে বাশার চালা বাজারে রাতের আঁধারে ৩টি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে।চুরির পরিমান প্রায় ১লাখ ২০হাজার টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রবিবার রাতে লকডাউনের কারনে বিকেল ৫টায় বাজারের সব দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।পরে দিন (সোমবার) সকালে দোকানদাররা বাজারে দোকানে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা ও পেছনের সাইটের টিন কাটা।৩ দোকানে নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে। ৩ দোকানে চুরির পরিমান ১লাখ ২০হাজার টাকা। মোঃ রুবেল (৩২)পিতা নুরুজ্জামান বিকাশ এবং ফেক্সিলোডের দোকান ৩টি মোবাইল ফোন সহ নগদ অর্থ মোট ৪০হাজার টাকা চুরি হয়েছে। রুবেল বাশার চালা বাজার বনিক সমিতির সভাপতি।
মনির হোসেন (১৯) পিতা আঃ মালেক মিয়া মুদির দোকানদার নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে। চুরির পরিমান ৩০হাজার টাকা।আরিফুল ইসলাম (৩২)পিতা আমীর আলী মুদি দোকানদার তার দোকানেও নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে। চুরির পরিমান প্রায় ৫০হাজার টাকা।
এবিষয়ে কালিয়া ইউনিয়ের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন,কয়েক দিন যাবত আমার ইউনিয়নে কয়েক বাড়ীতে চুরি হয়েছে।
এসআই সামিউল বলেন, আমরা অভিযোগ পেয়েছি।এবং ঘটনা স্থল পরিদর্শন করেছি।
