সখীপুরে জাতীয় বাজেটে সংখ্যালঘু আদিবাসীদের সমঅধিকারের দাবিতে মতবিনিময় সভা
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বাজেটে সংখ্যালঘু আদিবাসীদের সম-অধিকার এবং সুষমবন্টন চাই দাবিতে বাংলাদেশ কোচ আদিবাসীদের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নলুয়া দক্ষিণপাড়া কালিমন্দির মিলনায়তনের এ মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন।
এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, ওয়াদুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক সহিদুল ইসলাম , সাবেক সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোজাম্মেল হক সজল, আদিবাসী নেতা রমেশ কুমার কোচ, অয়ন কুমার আশিষ, লিটন সরকার সুশান্ত, গোপাল কুমার কোচ, চন্দন চন্দ্র কোচ প্রমুখ উপস্থিত ছিলেন।
