• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ’লীগ নেতা তারা মিয়ার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত

জুন 8, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক, রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ লেবু মোল্যা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান ইউনুস খান, মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, বেলায়েত হোসেন টুকু, মোহাম্মদ আলী তোতা মিয়া, ইদ্রিস আলী মোল্যা, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউসুফ মেম্বার, কালাম মোল্যা, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় ইমামুল হোসেন তারা মিয়া বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে সালথাকে সংঘর্ষ মুক্ত এলাকা তৈরি করতে হবে। তাদের নির্দেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

৮ জুন ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments