
রাজিউল হাসান (পলাশ): ঢাকার ধামরাই পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন মোঃ মোকসেদ। তিনি ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।
এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে ১নং ওয়ার্ডের আরিফুল ইসলাম এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে ধামরাই পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের তৃতীয় মাসিক সাধারণ সভায় তাদের নির্বাচন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম কবির। সভায় কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ হিসেবে মোঃ মোকসেদ এবং মেয়র-২ আরিফুল ইসলাম ও মেয়র- ৩ হিসেবে ফারহানা হোসেন নির্বাচিত হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর পৌরসভার ২য় মেয়াদে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির ০৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ০৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
