• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৫

জুন 3, 2021


সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৫

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংশিনগর এলাকায় অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষ অটোচালাক সামাদ (৪৫) নিহত হয়েছে এবং অটোতে থাকা ৫জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে। নিহত সামাদ বংশিনগর এলাকার মৃত সমেস উদ্দিনের ছেলে।

সখীপুর থানার এসআই জয়নাল আবেদীন জানান, গুরুতর আহত সামাদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। থানায় নিয়মিত মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments