• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ’লীগ নেতা তারা মিয়ার সাথে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

মে 18, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রবীন আওয়ামী লীগ নেতা ও অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমামুল হোসেন তারা মিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে উপজেলার সিংহপ্রতাপ গ্রামে তারা মিয়ার নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাওছার তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষক নেতা সঞ্জয় কর, বাবু অনন্ত কুমার বিশ্বাস, এস্কেন্দার আলী, সাহেবুল ইসলাম সহ আরো অনেকে।

শুভেচ্ছা বিনিময়কালে ইমামুল হোসেন তারা মিয়া বলেন, একটি হত্যা মামলায় ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছিলো। দীর্ঘ নয় বছর কারাভোগের পর আমি মুক্তি পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে সবাইকে নিয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।

১৮ মে ২০২১

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments