
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সেবামূলক সংগঠন “কানাইড় যুব কল্যান সংস্থা’র শুভ উদ্বোধন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আজ সোমবার বিকাল ৫টায় উপজেলার কানাইড় গ্রামে এ উদ্বোধণ অনুষ্ঠিত হয়। এসময় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ পতার্বতন দিবস উপলক্ষে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে কেক কাটা হয়।
গট্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সায়েদুর রহমান আলতাপ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর মিয়া। আরো বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কানাইড় যুব কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোল্যা, মোঃ জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, সংগঠন সম্পাদক মানিক মাতুব্বার, সিনিয়র সদস্য আব্দুর রহমান, যুবলীগ নেতা পারভেজ প্রমূখ।
১৭ মে ২০২১
