• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা প্রেসক্লাব নির্বাচনে আনিস সভাপতি ও মাহফুজ সম্পাদক নির্বাচিত

মে 17, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২১-২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই মে সোমবার সকাল থেকে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস সর্বোচ্চ ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ৭ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায়দিনের নগরকান্দা প্রতিনিধি মাফফুজুর রহমান সর্বোচ্চ ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ বেলায়েত হোসেন লিটন পান ৮ ভোট ও মিজান বাবু পান ২ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মিজানুর রহমান ঠাকুর, নজরুল ইসলাম, সহ-সম্পাদক পদে শামীম হোসেন, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান মোল্লা ও দপ্তর সম্পাদক পদে কিউ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শফিকুল খান জনি নির্বাচিত হন।

ও কার্যকরী সদস্য পদে মোঃ মনিরুজ্জামান তুহিন, ইয়াসিন মিয়া ও মুইদুল ইসলাম লিখন নির্বাচিত হন।

আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহায়তায় নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার জনাব কে এম সাইয়েদুর রহমান বাবলু এর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি পরিচালিত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments