• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভিক্ষুকদের মধ্যে ঈদ উপহার বিতরণ

মে 13, 2021
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশনায় শহরের ভিক্ষুকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জনাব আশিক আহমেদ শহরের শেখ ফরিদ দরগাহ জামে মসজিদ প্রাঙ্গন, আলীপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গন, ভাঙ্গা রাস্তার মোড়-রথখোলা-লঞ্চঘাটা (যাত্রা পথে) এবং চকবাজার জামে মসজিদ প্রাঙ্গনে ৩০০ (তিনশত) ভিক্ষুকদের মাঝে এ উপহার বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে শাড়ি-থ্রিপিচ-লুঙ্গি (প্রযোজ্য ক্ষেত্রে), সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
ইফতারের আগে ও পরে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments