
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদপুর ১, আমিন জুয়েলার্সের কর্নধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের মেঝো ভাই কাজী আব্দুল রউফ এর মৃত্যুতে ফরিদপুর ১ আসনের সর্বস্তর এর জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে আজ ভোর ৫ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর ১ আসনের সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
