• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় পিকআপ-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৫

এপ্রিল 19, 2021

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায় সোমবার সকালে পিক-আপ এর সাথে থ্রী-হুইলার মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক সহ দুইজন মারা যায়। চালক ফরিদপুর জেলার সালথা উপজেলার শৈলডুবি গ্রামের বিল্লাল ব্যাপারীর ছেলে আবুল বাশার ব্যাপারী (৩৫) ও যাত্রী সালথা উপজেলার পুরুরা গ্রামের সাদেক শেখের পুত্র কামরুল শেখ (৩৩) ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

ভাঙ্গা হাই-ওয়ে থানার ওসি মোহাম্মাদ ওমর ফারুক জানায়, একটি থ্রি-হুইলার মাহিন্দ্র ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ভাঙ্গা যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে থ্রী- হুইলারের চালকসহ দুই জন নিহত হয় এবং ৫ যাত্রী আহত হয়।

১৯ এপ্রিল ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments