• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাটি কাটা ব্যবসায়ীদ্বয়কে এক লাখ টাকা জরিমানা

মার্চ 29, 2021

রাস্তা ঘেঁসে মাটি কাটা হচ্ছে মাটি কাটা ব্যবসায়ীদ্বয়কে এক লাখ টাকা জরিমানা

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের বাসাইলে সরকারি সড়ক ঘেঁসে ভেকু দিয়ে অবৈধভাবে মেহেদী মাসুদ নামের এক ব্যক্তির মাটি কেটে যাচ্ছিলেন। তার মা এই মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের কাছে আবেদন করেন। কিন্তু মনোয়ারা বেগমের লিখিত আবেদনের ১৫দিন পার হলেও প্রশাসন ছিল নীরব ভূমিকায়। রবিবার (২৮ মার্চ) বিকালে ঘটনাস্থল, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যৌতুকী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন অভিযান পরিচালনা করেন। বিষয়টি টের পেয়ে মাটি ব্যবসায়ী মেহদেী মাসুদ দ্রুত পালিয়ে যায়। এসময় মাসুদের সহযোগী তানভিরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘যৌতুকী এলাকায় মাসুদ নামের এক ব্যক্তি সড়ক ঘেঁসে মাটি কেটে বিক্রি করে আসছিল। সড়ক ভেঙে যাওয়ার শঙ্কায় তার মা মাটি কাটা বন্ধে আবেদন করেন। পরে সেখানে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হয়। এসময় মাসুদের সহযোগী তানভিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে মনির নামের আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।’অভিযোগকারী মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে মেহেদী মাসুদ সড়ক ঘেঁসে মাটি কেটে বিক্রি করে আসছিল। সড়ক ভেঙ্গে যাওয়ার শঙ্কায় এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন করি। আবেদনের ১৮দিন পর এসিল্যান্ড এসে মাটি কাটা বন্ধ করে গেছেন।’ দেরিতে হলেও মাটি কাটা বন্ধ হয়েছে এজন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments