• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাড়ে সাতাশ লক্ষ টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মার্চ 13, 2021

টাঙ্গাইলের সখীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাড়ে সাতাশ লক্ষ টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম
সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
গতকাল 13 মার্চ টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি মোঃ তুলা মিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষিতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে সংগঠনের ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী।ইতোমধ্যে সভাপতির পদ থেকে অভিযুক্ত সভাপতির মো. তুলা মিয়াকে অব্যহতি দিয়েছেন সংগঠনটি। তিনি উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১৫ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির এক জরুরি সভায় অনুষ্ঠিত সভা্য় তহবিলের প্রায় সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক তুলা মিয়া সেক্রেটারী থাকাবস্থায় ২০১৬ সালে ব্যাংকে এফডিআর করার জন্য 15 লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেন।যা বর্তমান সাল ২০২১ এ সুদে আসলে তা ২৪ লক্ষ টাকা হতো। তা তিনি যা তিনি ইতি পূর্বে লিথিতভাবে স্বীকারুক্তি দিয়েছেন। তিনি ১৪ জন শিক্ষককে মৃত দেখায়ে তাদের নামে কল্যাণ তহবিল হতে টাকা দিয়েছেন যার পরিমাণ-10,87800/-টাকা। শিক্ষক কর্মচারীরা তাদের বেতনের ১% হারে কল্যাণ তহবিলে জমা রাখেন, অবসর কালীন তারা একটা অংশ এখান থেকে নিতে পারতেন। উক্ত তুলা মিয়া শিক্ষক কর্মচারীদের ঘামে ভেজা এই টাকা আত্মসাৎ করেছেন। যার প্রেক্ষিতে ৪৮টি বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক কর্মচারী ঢাকা-সাগরদিঘী রাস্তার পাশে এক ঘন্টা মানব বন্ধন ও পরে বিক্ষোভ সমাবেম করেন।সখীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ সহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন-শিক্ষক সমিতির সেকেটারী মোঃ ইব্রাহীম হোসেন, সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন,এস.এ.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ,বড়চওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লাল মিয়া, বানিয়ার ছিট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম.ফজলুল হক,সুরীর চালা আ. হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দন,গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও মানবাধীকার কমিশনের সেক্রেটারী, মো: মতিউর রহমান ভুইয়া, প্রমুখ। বক্তগণ ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেছেন- এর মধ্যে শিক্ষ-কর্মচারীদের ঘামে ভেজা এই টাকা অতিসত্তর ফেরৎ দিবেন নইলে আরো বয়াবহ আন্দোলনের প্রস্তুতি রয়েছে। সকলে প্রস্তুতি নিন। অভিযুক্ত তুলা মিয়া টাকা না দিয়ে তিনি আবার ৩৭জন শিক্ষকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments