• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

মার্চ 7, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যেদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসাবে প্রথমবার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে মাননীয় সংসদ উপনেতার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাপুর বাজার হতে উপজেলা পরিষদ পর্যন্ত ৫ কিলোমিটার “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় ২০২১ অনুষ্ঠিত হয়। এতে ৫শতাধীক নারী-পুরুষ একত্রিত হয়ে অংশ গ্রহন করে। ম্যারথন দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ইমার্চের তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খানা হীরামনি, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments