• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুক্তরাজ্যফেরত কোয়ারেন্টাইনে ৪৩ যাত্রী

মার্চ 5, 2021

যুক্তরাজ্য থেকে দেশে আসা আরও ৪৩ যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৫ ৬৩৫ জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এসকল যাত্রীদের বাকি সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শুক্রবার বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান।

এ নিয়ে নতুন বছরে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে পাঠানো হলো। প্রসঙ্গত, করোনার প্রকোপ কমাতে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে এ নিয়ম কিছুটা শিথিল হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments