• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র যদুনন্দীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রব মোল্যা

মার্চ 5, 2021

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নবাসীর সেবা করে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুর রব মোল্যা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। আব্দুর রব মোল্যা দলের মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন।

জানা যায়, ত্যাগী আওয়ামী লীগ নেতা হাজ্বী আব্দুর রব মোল্যা ১৯৫১ ইং সালে যদুনন্দী গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ মোল্লা।

কর্মজীবনে তিনি ব্যবসা করেন। তিনি ১৯৮৮ ইং সালে যদুনন্দী ইউনিয়নে উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। তারপর চেয়ারম্যান পদে প্রথমবার ১৭২ ভোটে পরাজিত হয়। ১৯৯৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৩ সাল ও ২০১১ সালে বিপুল ভোটে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০১৬;সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারণে ১৯২ ভোটের ব্যবধানে পরাজিত হন। ইউপি নির্বাচনের পরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘ ২৯ বছরধরে যদুনন্দী ইউনিয়নবাসীর সেবা করে আসছেন। দীর্ঘদিন ধরে যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি নবকাম কলেজ গভর্নিংবডির সদস্য, জগদীশ লামিয়া দাখিল মাদ্রাসা , যদুনন্দী বাজার বণিক সমিতি , যদুনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments