• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

জানু. 4, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শিক্ষা, শান্তি ও প্রগতির স্লোগান নিয়ে জাতির পিতার হাতের গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার সন্ধ্যায় সদরের কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, বল্লভদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন কাজী, ছাত্রলীগ নেতা অমর ফারুক, আরিফ হোসেন, রায় মহন রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments