• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ভুমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজ পরিদর্শন

ডিসে. 20, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এ কাজের পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সালথা উপজেলায় ৩৫ টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দবস্তসহ গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে।

২০ ডিসেম্বর ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.