ইতালিতে বাংলাদেশ কমিউনিটিকে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবে ইউরোপের মাটিতে তুলে ধরার উদ্দেশ্যে নব গঠিত যোগ্য ও নিরপেক্ষ সাংবাদিক’দের সংগঠন “বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি’র” সম্মানিত সভাপতি নির্বাচিত হওয়ায় গাজী টিভির ইটালির প্রতিনিধি এবং চ্যানেল ইউরোপ এর নিউজ অফ ডিরেক্টর শাহীন খলিল কাউসার’কে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক জনাব কাজল হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্খীরা ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শাহিন খলিল কাউসার ছিলেন একসময় আমাদের সহকর্মী , আমরা একসাথে সাংবাদিকতা করেছি পরে তিনি একসময় প্রবাস জীবন বেছে নেন সেখানে তিনি কর্ম ব্যস্ততার মাঝেও সাংবাদিকতা চালিয়ে যান যার ফলশ্রুতিতে ইতালির বাংলা কমিউনিটিকে, সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নেয়ার অবদান রাখেন । প্রবাসে মূল ধারার সাংবাদিকদের নিয়ে গঠিত হয় একটি সাংবাদিক সংগঠন , যার নাম “বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ” সেই সংগঠনের নির্বাচিত সভাপতি হন আমাদের ভাই আমাদের বন্ধু শাহিন , এতে আমি এবং আমার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে সদস্যরা গর্বিত বোধ করছি ।
শাহীন খলিল কাউসার বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং প্রবাসীদের কল্যাণ সাধনে নিরপেক্ষ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন এবং সাহসী সাংবাদিকতার দায়িত্ব পালনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ প্রেসক্লাব, ইতালীর সভাপতি শাহীন খলিল কাউসারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
