• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টি শান্তির পার্টি- জাদু মিয়া

ডিসে. 18, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী কেবলাজান হুজুরের উত্তসুরী, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা জাকের পার্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাতে কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে মরহুম আব্দুল মান্নান মোল্যার বাড়িতে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে আজিমুশ্বান ইসলামী জলসায় ওয়াজ করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা রইছ উদ্দিন মনির, মাওলানা আমান উল্লাহ আমানসহ অন্যান্য ওলামায়ে-কেরামগণ।

এ সময় আশেকান, জাকেরান সহ হাজারো ধর্মপ্রান মোমিন মুসলমান ও জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল শেষে মুসলিম উম্মাহের জন্য মোনাজাত করা হয়।

এসময় জাদু মিয়া বলেন, জাকের পার্টির শান্তির পার্টি।  জাকের পার্টি কখনো অন্যায়-অপরাধ বিশৃঙ্খলা বিশ্বাস করেনা। জাকের পার্টির সাথে থাকলে মানুষের মনে শান্তি আসে । জাকের পার্টি সবসময় সমাজের কল্যাণে কাজ করে। জাকের পার্টি হুজুর পাকের হাতে গড়া পার্টি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্ন ফেতনা ফ্যাসাদ দূর করতে বিভিন্ন সামাজিক কার্যক্রম সবসময় চালিয়ে যাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments