• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন

ডিসে. 12, 2020


রাজিউল হাসান পলাশ. ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-এই শ্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম খালিদ মোঃ সালাহউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আবারও ৭১’র পরাজিত শক্তি সোচ্চার হয়েছে। মৌলবাদী ও উগ্রপন্থিদের কাছ থেকে দেশকে ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে সজাগ থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সোনার বাংলার রূপকার, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.