• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শতবর্ষী বৃদ্ধার টাকা আত্মসাৎ করেছে নাতি

ডিসে. 4, 2020

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে শতবর্ষী এক বৃদ্ধার শেষ সম্বল হিসেবে জমানো টাকা তাঁর ছেলের ঘরের নাতি আত্মসাৎ করেছে এমনই অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী বাহাতন নেছা। বিধবা বাহাতন নেছা বয়সের ভারে হাটতে কষ্ট হয় স্বামী বাউল শেখ মারা গেছেন অনেক আগেই। সন্তানেরা ভরণপোষণ করেন না অপরদিকে ভবিষ্যতের জন্য তিল তিল করে জমানো দাদীর ৮০হাজার টাকা ছেলের ঘরের নাতি কৌশলে হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগী দাদী বাহাতন নেছা উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নের মারুমঢালি গ্রামের মৃত বাউল শেখের স্ত্রী। অভিযুক্ত নাতির নাম মো. আতাউর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে অসহায় ও বিধবা দাদীকে ভরণপোষনের কথা বলে তার নাতি আতাউর রহমান দাদীর জমানো ৮০ হাজার টাকা নিয়ে নেয়। টাকা নেয়ার পর সে আর দাদীকে ভরণপোষন করছেনা। এমনকি তার টাকাও ফেরত দিচ্ছে না। টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে সে দাদীকে উল্টো ভয়ভীতি প্রদশর্ণ করে। এলাকায় অনেক কয়েকবার দেনদরবার হলেও টাকা ফেরত দেয়নি দাদীর। নিরুপায় হয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন বয়সের ভারে নূয়ে পড়া শতবর্ষী এই ভুক্তভোগী।

অভিযোগ অভিযোগ গ্রহন করে টাকা তুলে দেয়ার আশ্বাস দিয়েছেন ধামরাই থানা পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন ওই বৃদ্ধাকে টাকা উঠিয়ে দেয়ার আশ্বাস দিলে বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে এস আই আনোয়ার কে জড়িয়ে ধরেন। পুলিশ তদন্ত স্বাপেক্ষে বৃদ্ধাকে টাকা তুলে দেয়ার আশ্বাস দিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments