• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৩৪ টি পূজা মন্ডপে অনুদান প্রদান

অক্টো. 14, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভার ৩৪টি পূজা মন্ডপে উৎসাহ ও উদ্দীপায় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে নগদ অর্থ অনুদান প্রদান করেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির।

বুধবার (১৪ অক্টোবর ২০২০) সকালে পৌরসভার মিলনায়তন কক্ষে পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে ৩৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদান হিসেবে নগদ (প্রতি মন্ডপে সাত হাজার টাকা করে) অর্থ অনুদান হিসেবে প্রদান করেন পৌর মেয়র।

ধামরাই উপেজলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত চক্রবর্তীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.