ফ্রান্স থেকে মোঃ আবুল কালাম মামুন : ১৫ আগষ্টে স্বপরিবারে নিহত শেখ মুজিবুর রহমান ও ২১ শে আগষ্টে গ্রেনেট হামলায় নিহত ও আহতদের স্বরনে প্যারিসের অভারভিলা জামে মসজিদে অদ্য বাদ জুম্মা বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স এর উদ্দ্যেগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয় ।
দোয়া শেষে দুলাল আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হোসেন সারোয়ার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম, এ, কাশেম, বিশেষ অতিথি ফ্রান্স আওয়ামী লীগ উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক ফয়সল উদ্দিন, সালেহ আহমেদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা ইমাম আহমেদ, আমিনুল ইসলাম, শাহেদ, ফাহিম, রাকিব প্রমূখ।
বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেক সুস্থ দীর্ঘ হায়াত কামনা করে ও ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সেলিম চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক মরহুম লিটন সহ সকল মৃতদের মাগফেরাত ও জীবিতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ৷
