• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আগস্ট 16, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে কিন্তু চালক ও হেলপার পালিয়ে গেছে।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব রিশাদ (২১) ও অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিল ও রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একই শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে (খুলনা মেট্রো-ল ১১-২৮২৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.