• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় পিতাকে হত্যার চেষ্টায় পুত্র আটক।

আগস্ট 13, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পিতাকে জবাই করে হত্যার চেষ্টায় পুত্র স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে উপজেলার গোড়াইল গ্রামের আছির উদ্দীন ফকির গোড়াইল রব্বানী বাড়ীর জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত আছেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মসজিদে গিয়ে ফজরের আজান দিচ্ছিলেন।

এলাকাবাসি জানান, আজানের মাঝামাঝির দিকে তার পুত্র লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদুল ইসলাম মসজিদের মধ্যেই তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। হঠাৎ আজান বন্ধ হওয়ায় মাইকে তার গোংড়ানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে শহীদুল পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আছির উদ্দীনকে প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরতর দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাগেছে শহীদুল প্রায় সময়ই পিতাকে তার নামে জমি লিখে দিতে চাপ দিতেন,কিন্তু পিতা এতে রাজী হতেননা বলেই শহীদুল এ ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসীরা ধারনা করছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোঃ মিরাজ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে শহীদুলকে আটক করতে সক্ষম হয় এবং তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩ আগস্ট ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments