• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

আগস্ট 9, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধা কেজিরও বেশি গাঁজাসহ পান্নু মাতুব্বার (৪৫) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া (পূর্বপাড়া) গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোজাম্মেল হক বিশ্বাস ও এএসআই ইমেজুল সহ একটি পুলিশ টিম শনিবার রাত ১২ টার দিকে মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে সোহরাব মাতুব্বারের ছেলে পান্নু মাতুব্বারকে আটক করে।

এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বসতঘরের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো গাঁজা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজা সহ আটককৃত পান্নু মাতুব্বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। রবিবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

৯ আগষ্ট ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments