• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র ইউএনওকে নবকাম কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

জুলাই 21, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
২০১৯-২০ অর্থবছরে ফরিদপুর জেলার সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। তার এই প্রাপ্তিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।

মঙ্গলবার দুপুরে ইউএনওর অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সহকারী অধ্যাপক অসিত কুমার সাহা, এমডি মিজানুর রহমান, বিজন কুমার নাথ, শাহিন মোহাম্মদ নোরজ, সুজন কুমার, নজরুল ইসলাম, মশিউর রহমান, শেখ সাহের আলী প্রমুখ।

উল্লেখ্য, ৫ জুন রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের হাত থেকে পুরস্কার তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অসামান্য অবদান রাখায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রতি অর্থবছরে এই পুরস্কার প্রদানের জন্য যে সূচকগুলো বিবেচনা করা হয় তার মধ্যে পেশাগত দক্ষতা; সততার নিদর্শন; কর্তব্যনিষ্ঠা; সেবা প্রদান; নেতৃত্ব দান; উদ্ভাবনী চর্চা; সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি উল্লেখযোগ্য।

২১ জুলাই ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments