• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষের চারা রোপণ ও বিতরন।

জুলাই 7, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ অনুষ্ঠানে চারা রোপণ ও বিতরন করা হয়েছে। মঙ্গলবার সাকাল ১১টায় উপজেলা চত্বরে এঅনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। পরিষদ চত্বরে ১ টি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে চারা রোপণ করার নিমিত্ত গাছের চারা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.