• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নির্মল রঞ্জন গুহ ও তাঁর পরিবারসহ সকলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

জুলাই 1, 2020

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও তার পরিবারসহ সকলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বাদ আসর ধামরাই পৌরসভার বিভিন্ন মসজিদে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রঞ্জু’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠিত হওয়ার পূর্বে কামরুজ্জামান রঞ্জু সকলের উদ্দেশ্যে বলেন, বাবু নির্মল রঞ্জন গুহ একজন সৎ রাজনীতিবিদ। এই করোনা পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দেয়া থেকে শুরু করে অসহায়দের দ্বারে দ্বারে খাদ্যসহায়তা নিয়ে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তিনি। যার কারনেই আজ তিনি ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্মল রঞ্জন গুহ ও তার পরিবারসহ দেশের সকলের জন্য দোয়া করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জিয়া শিকদার, দপ্তর সম্পাদক তারিক মাহমুদ টুটুল, সাংগঠনিক সম্পাদক জিএম বাকার সিদ্দিকী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.