
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ও কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু এর ছোট ভাই সুলতান মাহমুদ মন্টুর উদ্দোগে মানবিক সহায়তা কেন্দ্র মানবতার ঘর।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন রোধে উপজেলাজুড়ে চলছে লকডাউন ফলে কর্মহীন অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো এসব মানুষের সহায়তা প্রদানের লক্ষে উপজেলার কাইচাইল ইউনিয়নের বিভিন্ন ইউনিটের মানুষের পাশে দাড়াচ্ছে “মানবতার ঘর ”।
”মনবতার ঘর” এর পক্ষে যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টু বলেন- কাইচাইল ইউনিয়নে এমন কিছু মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ বসবাস করেন যারা ঘরে উপোস করলেও প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির সামনে এসে ত্রাণ নিতে এদের আত্মসম্মানবোধে বাঁধে। নিজেদের প্রয়োজনে অভাব কষ্ঠের কথাও বলতে পারেন না তাদের জন্য আমার মোবাইল নাম্বার দেওয়া হল।
আমাকে ফোন করবেন আপনার সন্মান অক্ষুণ্ণ রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দিব। আমার মোবাইল নাম্বার- +8801787736435
সুলতান মাহমুদ মন্টু আরো বলেন- আমার নেতা ফরিদপুর – ২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে এবং কেন্দ্রয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ি কাজী শাহ জামান বাবুল এর পরামর্শে আমার এই সহায়তা প্রদান ।
যদিও সহায়তার পরিমানটা সামান্য, তবে দেশের নাগরিক হিসেবে অসহায়ের পাশে দাড়ানো আমার দায়িত্ব কর্তব্য। যদি সামর্থ থাকতো তাহলে দেশের জন্য, দেশের মানুষের জন্য তা বিলিয়ে দিতাম। দেশের এই পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ আছে, তা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানান।
