
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ৩৩৩ তে কল পেয়ে কর্মহীন হয়ে পড়া অনাহারীর বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির নগরকান্দা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে ৩৩৩ তে ফোন করেন ফরিদপুরের নগরকান্দা উপজেলাধীন কাইচাইল গ্রামে কর্মহীন হয়ে পড়া দুটি পরিবার। কল পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর খাদ্যসামগ্রী নিয়ে ছুঁটে যান।
এসময় তিনি তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু।
